Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

কুমিল্লায় দুর্গাপূজায় জরুরি পরিস্থিতিতে ১০ মিনিটেই সাড়া মিলবে পুলিশের

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
কুমিল্লায় দুর্গাপূজায় জরুরি পরিস্থিতিতে ১০ মিনিটেই সাড়া মিলবে পুলিশের
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে পুলিশের রেসপন্স নিশ্চিত করার কথা জানিয়েছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একে এম কামরুজ্জামান। এ লক্ষ্যে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় একটি কুইক রেসপন্স টিম কাজ করবে বলেও জানান তিনি।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে পুলিশের রেসপন্স নিশ্চিত করার কথা জানিয়েছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একে এম কামরুজ্জামান।
  • এ লক্ষ্যে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় একটি কুইক রেসপন্স টিম কাজ করবে বলেও জানান তিনি।
  • সোমবার (১২ অক্টোবর) বিকেলে কুমিল্লার মুরাদনগর থানা কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে পুলিশের রেসপন্স নিশ্চিত করার কথা জানিয়েছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একে এম কামরুজ্জামান। এ লক্ষ্যে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় একটি কুইক রেসপন্স টিম কাজ করবে বলেও জানান তিনি। সোমবার (১২ অক্টোবর) বিকেলে কুমিল্লার মুরাদনগর থানা কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান বলেন, ‘যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করে কার্যকর ব্যবস্থা নিতে একটি কুইক রেসপন্স টিম কাজ করবে।

পূজামণ্ডপসহ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ’ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, আটক ১৫ সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। সভা সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) মাসুদ। সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির সুনির্দিষ্ট নির্দেশনায় একটি হটলাইন নম্বর (০১৩২০১১৪২৬১) ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবে।

পাশাপাশি একটি কুইক রেসপন্স টিমও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। যেকোনো মুহূর্তে পুলিশকে জানালে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি বলেন বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে কোনো সন্দেহজনক তথ্য চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে পুলিশের একটি আইটি টিম কাজ করছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা পূজা ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি অধ্যাপক দ্বীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর। এ ছাড়া বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবদল নেতা মাসুম মুন্সীসহ বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“আইনশৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট ও সমন্বিত অভিযান জনমনে স্বস্তি আনে। তবে অভিযান পরিচালনার পাশাপাশি আইনের যথাযথ শাসন, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধের মূল উৎসমূল নির্মূলে দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম