Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

ইরাকের আকাশসীমা ব্যবহারে দুই ইউরোপীয় উড়োজাহাজ সংস্থাকে জরিমানা যুক্তরাষ্ট্রের

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
ইরাকের আকাশসীমা ব্যবহারে দুই ইউরোপীয় উড়োজাহাজ সংস্থাকে জরিমানা যুক্তরাষ্ট্রের
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

ইরাকের নিষিদ্ধ আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনার কারণে এয়ার ফ্রান্স ও কেএলএমকে মোট ৪ লাখ ২৫ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ডেল্টা এয়ারলাইনসের কোড ব্যবহার করে ১৩০টির বেশি ফ্লাইট পরিচালনার জন্য এই জরিমানা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • ইরাকের নিষিদ্ধ আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনার কারণে এয়ার ফ্রান্স ও কেএলএমকে মোট ৪ লাখ ২৫ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ।
  • ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ডেল্টা এয়ারলাইনসের কোড ব্যবহার করে ১৩০টির বেশি ফ্লাইট পরিচালনার জন্য এই জরিমানা করা হয়েছে।
  • পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, এয়ার ফ্রান্সকে ১ লাখ ৫ হাজার ডলার এবং কেএলএমকে ৩ লাখ ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

ইরাকের নিষিদ্ধ আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনার কারণে এয়ার ফ্রান্স ও কেএলএমকে মোট ৪ লাখ ২৫ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ডেল্টা এয়ারলাইনসের কোড ব্যবহার করে ১৩০টির বেশি ফ্লাইট পরিচালনার জন্য এই জরিমানা করা হয়েছে। পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, এয়ার ফ্রান্সকে ১ লাখ ৫ হাজার ডলার এবং কেএলএমকে ৩ লাখ ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

এয়ার ফ্রান্স ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৩০টির বেশি ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে, কেএলএম ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১০০টির বেশি ফ্লাইট পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের তদন্তে দেখা গেছে, মার্কিন বিমান সংস্থার কোড ব্যবহার করে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দুই সংস্থাই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নিরাপত্তাবিধি লঙ্ঘন করেছে।

ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে নিরাপত্তাঝুঁকি থাকায় ইরাকের বাগদাদ ফ্লাইট ইনফরমেশন অঞ্চলে ৩২ হাজার ফুটের নিচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন বিমান সংস্থার কোড ব্যবহার করে চলাচলকারী বিদেশি উড়োজাহাজের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য।

শনিবার-রোববারের মধ্যেই ইরানে হামলা হতে পারে, ইঙ্গিত ট্রাম্পের দূতের ২০২০ সালের অক্টোবরে সংশোধন ও মেয়াদ বাড়ানোর পর নিষেধাজ্ঞাটি ২০২৭ সালের ২৬ অক্টোবর পর্যন্ত কার্যকর রাখা হয়েছে। সূত্র: শাফাক নিউজ। ২০২০ সালের অক্টোবরে সংশোধন ও মেয়াদ বাড়ানোর পর নিষেধাজ্ঞাটি ২০২৭ সালের ২৬ অক্টোবর পর্যন্ত কার্যকর রাখা হয়েছে।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে নীতিগত ধারাবাহিকতা অপরিহার্য। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ সামলাতে বাজার তদারকি জোরদার করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম