বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

সৌদি আরবে ১৯ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ, বাংলাদেশিদের জন্য কী আছে?

Cholti News English Desk10/21/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
সৌদি আরবে ১৯ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ, বাংলাদেশিদের জন্য কী আছে?
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানি। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

3 Essential Key Takeaways
  • সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানি।
  • দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
  • চলতি বছরে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি ও নতুন শূন্যপদ মিলিয়ে মোট কর্মসংস্থানের সুযোগ দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানি। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চলতি বছরে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি ও নতুন শূন্যপদ মিলিয়ে মোট কর্মসংস্থানের সুযোগ দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি। সোমবার (১৯ অক্টোবর) হেলথ হোল্ডিং কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো, স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণ এবং চিকিৎসাসেবার মান উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছরে এরই মধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে। এর সঙ্গে নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যুক্ত হওয়ায় মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। তবে এই সংখ্যার মধ্যে এরই মধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং বর্তমানে আবেদন করা যাচ্ছে- এমন শূন্যপদ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ১৯ হাজার ৬১০টি পদই নতুন নিয়োগের জন্য খালি রয়েছে, বিষয়টি এমন নয়।

চলতি বছর ৪১ লাখ গৃহকর্ত্রী পাবেন ফ্যামিলি কার্ড: অর্থমন্ত্রী আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে পদের নাম, প্রয়োজনীয় যোগ্যতা, পেশাগত দক্ষতা এবং সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন। নতুন ঘোষিত নিয়োগের মূল লক্ষ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো।

তাই ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত- এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সৌদি আরবের স্বাস্থ্য খাতে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা নিয়োগের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন, অভিজ্ঞতা এবং কাজের অনুমতির শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশি প্রার্থীরা এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করতে পারবেন কি না, তা জানতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি ও যোগ্যতার শর্ত যাচাই করতে হবে। বিশেষ করে বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের আবেদনের অনুমতি রয়েছে কি না, সেটি নিশ্চিত হয়েই আবেদন করা উচিত। সূত্র: গালফ নিউজ। আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: