ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই : শেখ রবিউল আলম
1-Click Audio Report (Universal Voice)

ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন।
- ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
- তিনি বলেছেন, সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন।
- ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কারও করুণা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
National Investment & Sovereign Savings Bond Scheme
Secure high guaranteed yields backed by official treasury securities.
ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কারও করুণা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা-১০ সংসদীয় আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, এই দেশ আপনার, এই দেশ আমার।
আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি, বিভাজন, অনৈক্য কিংবা সংঘাত চাই না। আমরা সম্প্রীতি চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমাদের সবার একটাই পরিচয়— আমরা এই দেশের মানুষ। তিনি আরও বলেন, ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এলাকার মানুষ। আমি এ এলাকারই সন্তান, সবার ভাই, বন্ধু ও প্রতিবেশী।
তাই এলাকার মানুষের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা আমার দায়িত্বের অংশ। দুর্গাপূজার নিরাপত্তা ও আয়োজনের বিষয়ে মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে বা কারও নাগরিক অধিকার ব্যাহত হলে তাকে জানানোর আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, আপনাদের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, এটি কোনো করুণা নয়। ঢাকা-১০ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের বয়স এখনো আট মাস। এরই মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। আগামী দিনে আরও উন্নয়ন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম।
“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”
Digital Innovation Summit 2026
Join South Asia's leading tech and AI entrepreneurship summit.
