ইউক্রেনকে সহায়তা দিয়ে কিছুই ফেরত পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প
1-Click Audio Report (Universal Voice)

ইউক্রেনকে সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই ফেরত পায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন তিনি।
- ইউক্রেনকে সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই ফেরত পায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন তিনি।
- ট্রাম্পের অভিযোগ, কিয়েভকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে; কিন্তু বিনিময়ে পাওয়া গেছে শুধু দুর্ভোগ, মৃত্যু ও আর্থিক ক্ষতি।
National Investment & Sovereign Savings Bond Scheme
Secure high guaranteed yields backed by official treasury securities.
ইউক্রেনকে সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই ফেরত পায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, কিয়েভকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে; কিন্তু বিনিময়ে পাওয়া গেছে শুধু দুর্ভোগ, মৃত্যু ও আর্থিক ক্ষতি। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা চাই জেলেনস্কি একটি সমঝোতায় পৌঁছান। তিনি তা করতে পারেন। ’ তিনি আরও বলেন, ‘দুই বছর আগেও তিনি সমঝোতা করতে পারতেন, যখন ওভাল অফিসে আমাদের ছোট্ট একটি আলোচনা হয়েছিল।
’ ২০২৫ সালের শুরুর দিকে হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। ট্রাম্পের মতে, সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা জেলেনস্কির থাকতে হবে। কারণ, তার দেশের মানুষ আর বেশিদিন চলমান পরিস্থিতি মেনে নেবে বলে মনে করেন না তিনি। ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো জ্বলবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প গত বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই জেলেনস্কির সঙ্গে তার সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেই সম্পর্কে আরও অবনতি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল নিয়ে একটি চুক্তি করার পাশাপাশি রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার প্রভাব নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্প।
মঙ্গলবারের বক্তব্যে চলমান যুদ্ধের জন্য জেলেনস্কিকেই দায়ী করার প্রবণতা দেখা গেছে ট্রাম্পের কথায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তিনি বারবার বলেছেন, জেলেনস্কির সমঝোতায় পৌঁছানোর সুযোগ ছিল। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে; এর পর ক্ষমতায় তার শেষ দুই বছর কাটাবেন ট্রাম্প। ইউক্রেনকে সহায়তা দেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা দিয়েছি। বিনিময়ে কিছুই পাইনি। শুধু উচ্চ ডিজেলের দাম পেয়েছি।
’ তিনি আরও বলেন, ‘দুর্ভোগ, মৃত্যু এবং বিপুল আর্থিক ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি। মার্কিন করদাতারা এতে ক্লান্ত। এখন সমঝোতায় পৌঁছানোর সময়। ’ সূত্র : ইউরো নিউজের। তিনি আরও বলেন, ‘দুই বছর আগেও তিনি সমঝোতা করতে পারতেন, যখন ওভাল অফিসে আমাদের ছোট্ট একটি আলোচনা হয়েছিল। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই জেলেনস্কির সঙ্গে তার সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘দুর্ভোগ, মৃত্যু এবং বিপুল আর্থিক ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি।
“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”
Digital Innovation Summit 2026
Join South Asia's leading tech and AI entrepreneurship summit.
