বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে যা বলল বাজুস

Cholti News English Desk10/22/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে যা বলল বাজুস
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাজুস। সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সমীচীন নয়।

3 Essential Key Takeaways
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাজুস।
  • সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সমীচীন নয়।
  • বাজুস সব সময় অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এবং কোনো অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাজুস। সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সমীচীন নয়। বাজুস সব সময় অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এবং কোনো অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের বিষয়টি বাজুসের নজরে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রচারের ক্ষেত্রে দেশের সামগ্রিক জুয়েলারি খাতের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বাজুস জানায়, দেশের অর্থনীতি, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে জুয়েলারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।

বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, জুয়েলারি খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হতে পারে এবং সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি এ খাতে কর্মরত বহু মানুষ বেকার হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হলে বৈধ পথে দেশের অর্থ বিদেশে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই কোনো ঘটনা বা অভিযোগের কারণে সম্ভাবনাময় এ খাতের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছে বাজুস।

ডায়মন্ড ওয়ার্ল্ড একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছে বাজুস। ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: