বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, মহাসড়ক অবরোধ

Cholti News English Desk10/22/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, মহাসড়ক অবরোধ
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

3 Essential Key Takeaways
  • মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
  • এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
  • দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মহালী গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াসিন (২০) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবুল (২৮)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরিচা থেকে বরংগাইলগামী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার চালক ও যাত্রীরা হতাহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

এ ঘটনায় গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে ২০০ থেকে ৩০০টি যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সাজেকে পর্যটকবাহী গাড়িবহর ছাড়ার পর গোলাগুলি, ২ হাজার পর্যটক আটকা বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: