বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের

Cholti News English Desk10/22/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকে অবরোধের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি মোকাবিলায় সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে।

3 Essential Key Takeaways
  • রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকে অবরোধের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি মোকাবিলায় সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
  • আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে।
  • তিনি বলেন, ‘ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকে অবরোধের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি মোকাবিলায় সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে। তিনি বলেন, ‘ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

পোস্টে তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। এর অংশ হিসেবে গতকাল বুধবার বিকালে সাজেকে যাতায়াতের সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করে সংগঠন দুটি।

একই সঙ্গে পর্যটকদের সাজেক ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে পর্যটকদের নিরাপদে সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আজ সকালে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সাজেক যাওয়ার পথে উজো বাজার এলাকায় গোলাগুলি শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: