হজযাত্রীদের কোরবানির টাকা আত্মসাৎ, এজেন্সিকে লাখ টাকা জরিমানা
1-Click Audio Report (Universal Voice)

হজযাত্রীদের কাছ থেকে টাকা নিয়েও কোরবানি নিশ্চিত না করায় ‘আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’কে এক লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি প্রাক-নিবন্ধনের টাকা যথাসময়ে ফেরত না দিয়ে হজযাত্রীদের ভোগান্তিতে ফেলার অভিযোগে ‘ডিবিএইচ ইন্টারন্যাশনাল’ নামে আরেক এজেন্সিকে সতর্ক করা হয়েছে।
- হজযাত্রীদের কাছ থেকে টাকা নিয়েও কোরবানি নিশ্চিত না করায় ‘আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’কে এক লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
- পাশাপাশি প্রাক-নিবন্ধনের টাকা যথাসময়ে ফেরত না দিয়ে হজযাত্রীদের ভোগান্তিতে ফেলার অভিযোগে ‘ডিবিএইচ ইন্টারন্যাশনাল’ নামে আরেক এজেন্সিকে সতর্ক করা হয়েছে।
- সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৪ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
National Investment & Sovereign Savings Bond Scheme
Secure high guaranteed yields backed by official treasury securities.
হজযাত্রীদের কাছ থেকে টাকা নিয়েও কোরবানি নিশ্চিত না করায় ‘আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’কে এক লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি প্রাক-নিবন্ধনের টাকা যথাসময়ে ফেরত না দিয়ে হজযাত্রীদের ভোগান্তিতে ফেলার অভিযোগে ‘ডিবিএইচ ইন্টারন্যাশনাল’ নামে আরেক এজেন্সিকে সতর্ক করা হয়েছে। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৪ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আল মুলতাজিম ট্রাভেলসের বিরুদ্ধে ১৪ জন হজযাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, এজেন্সিটি ২ হাজার ২০০ হজযাত্রীর কাছ থেকে কোরবানির জন্য জনপ্রতি ৭২০ সৌদি রিয়াল (প্রায় ২৩ হাজার ৬৫২ টাকা) সংগ্রহ করে।
তবে নুসুক মাসার পোর্টালের তথ্যে দেখা যায়, তামাত্তু হজে নিবন্ধিত ২ হাজার ৭৭ জন হজযাত্রীর মধ্যে মাত্র ১ হাজার ৩৫০ জনের কোরবানি নিশ্চিত করা হয়েছে। বাকি ৭২৭ জনকে ভুয়া তথ্য দিয়ে ‘রোজাদার’ হিসেবে দেখিয়ে পুরো অর্থ আত্মসাতের চেষ্টা চালানো হয়। পরে অভিযোগকারীরা লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করে নিলেও তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। তদন্তে দেখা যায়, এজেন্সিটি নুসুক পোর্টাল বা অন্য কোনো উপায়ে বাকিদের কোরবানি নিশ্চিত করেনি। একইসঙ্গে চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত আবাসন, খাবার ও পরিবহন সেবা দিতেও ব্যর্থ হয়েছে।
এই অপরাধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী আল মুলতাজিম ট্রাভেলসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে এই জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থতায় সংস্থাটির ইউজার আইডি ও পাসওয়ার্ড স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। অন্যদিকে, ‘ডিবিএইচ ইন্টারন্যাশনাল’-এর বিরুদ্ধে প্রাক-নিবন্ধনের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তোলেন দুই হজযাত্রী। তারা ২০২২ সালে হজের জন্য প্রাক-নিবন্ধন করেছিলেন।
তিন বছর পর নিবন্ধন আর্কাইভ হয়ে গেলে ২০২৬ সালে পুনরায় প্রাক-নিবন্ধন করেন। তবে পরে আর্থিক সংকটের কারণে হজে যেতে অপারগতা প্রকাশ করে জমা টাকা ফেরতের আবেদন জানান। কিন্তু এজেন্সিটি নিবন্ধন বাতিল করলেও দীর্ঘদিন টাকা ফেরত দেয়নি। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পরে ভুক্তভোগীরা টাকা ফেরত পেয়ে অভিযোগ প্রত্যাহার করলেও যথাসময়ে টাকা না দেওয়ায় তারা মারাত্মক হয়রানির শিকার হয়েছেন। এ কারণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী ডিবিএইচ ইন্টারন্যাশনালকে ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম।
“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”
Digital Innovation Summit 2026
Join South Asia's leading tech and AI entrepreneurship summit.
