বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

খাগড়াছড়ি ও রাঙামাটিতে শনিবার অর্ধদিবস সড়ক অবরোধ

Cholti News English Desk10/22/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
খাগড়াছড়ি ও রাঙামাটিতে শনিবার অর্ধদিবস সড়ক অবরোধ
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় শনিবার অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। সাজেকে সড়ক অবরোধে হামলা, লাঠিপেটা ও ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানায় সংগঠনটি।

3 Essential Key Takeaways
  • খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় শনিবার অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন।
  • সাজেকে সড়ক অবরোধে হামলা, লাঠিপেটা ও ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানায় সংগঠনটি।
  • আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নিলয় চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় শনিবার অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। সাজেকে সড়ক অবরোধে হামলা, লাঠিপেটা ও ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানায় সংগঠনটি। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নিলয় চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই জেলায় এ অবরোধ চলবে। সংগঠনটির সভাপতি উষাতন চাকমা কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন। অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।

স্থানীয় সূত্রে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদকে ইউপিডিএফ-সমর্থিত সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইউপিডিএফের এক সদস্য দাবি করেছেন, সংগঠনটি তাঁদের সমর্থিত নয়। এর আগে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন তিন দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়।

তাদের দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস–সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে সাধারণ মানুষের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির বিষয়টি আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: