Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

কুমিল্লায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
কুমিল্লায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।
  • শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
  • জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়। মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধপ্রবণ স্থানগুলোয় অভিযান চালানো হয়।

এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটককৃত ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ১৩৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবক বা জিম্মাদারের হেফাজতে দেওয়া হয়েছে। বুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষ পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ এবং মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“আইনশৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট ও সমন্বিত অভিযান জনমনে স্বস্তি আনে। তবে অভিযান পরিচালনার পাশাপাশি আইনের যথাযথ শাসন, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধের মূল উৎসমূল নির্মূলে দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম