Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যে কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এই ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
  • দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যে কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এই ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য জানান।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যে কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এই ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাদের ভিসা বাতিল করা হয়েছে। ভিসার আবেদন নিজেই করুন, দালালের খপ্পরে পড়বেন না: ভারতীয় সহকারী হাইকমিশনার পিগট বলেন, “ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ করা, প্রতারণা করা কিংবা আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের প্রতি আমাদের কোনো ধরনের ছাড় নেই। ” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।

আলজাজিরা এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল করা ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি।

তখন সেটিকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল। এদিকে, ট্রাম্প প্রশাসন নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে। পিগট বলেন, “ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ করা, প্রতারণা করা কিংবা আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের প্রতি আমাদের কোনো ধরনের ছাড় নেই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“প্রশাসনিক কাঠামোতে মেধার চেয়ে রাজনৈতিক পরিচয় বা আনুগত্য প্রাধান্য পেলে দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান ও সুশাসন ক্ষতিগ্রস্ত হয়। নিরপেক্ষ মূল্যায়ন ও পেশাদারিত্ব রক্ষা করা এখন রাষ্ট্রীয় আস্থার প্রধান পূর্বশর্ত।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম