Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (২৬) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (২৬) নামে দুই যাত্রী নিহত হয়েছেন।
  • শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
  • নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে৷ তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (২৬) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে৷ তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।

তিনি আরও জানান, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“সড়ক ও জননিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি, আইন প্রয়োগ এবং তদন্তের মাধ্যমে মূল কারণ উদঘাটন করা জরুরি। প্রতিটি প্রাণ অমূল্য, তাই কাঠামোগত দুর্বলতা দূর করাই জনস্বার্থ রক্ষার প্রধান পরীক্ষা।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম