Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। ২০২০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন তিনি।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর।
  • ২০২০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন তিনি।
  • ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। ২০২০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন তিনি।

ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে আটকাবস্থায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের পক্ষে সুপ্রিমকোর্টে আইনি লড়াই পরিচালনা করেন তিনি।

তার সুদীর্ঘ আইন পেশায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইনি সংস্থা কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মরহুম রফিক-উল হক অর্থ, ব্যাংকিং এবং ক্রেডিটবিষয়ক জাতীয় কমিশনের সদস্য, কমিশনের অধীনস্থ ব্যাংকিং আইনবিষয়ক সাব-কমিটির (যা ১৯৮৪ সালে বর্তমানে প্রচলিত বাংলাদেশ ব্যাংকিং আইন প্রণয়ন করে) চেয়ারম্যান, করপোরেট আইন কমিটির চেয়ারম্যান (১৯৯০), কোম্পানি আইন রিফর্ম কমিটির সদস্য (১৯৭৭), এবং পুঁজিবাজার উন্নয়নবিষয়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম রফিক-উল হক একজন মানবহিতৈষী এবং সমাজসেবক হিসাবে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে আহছানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আদ-দ্বীন ওমেন্স মেডিকেল কলেজ, ঢাকা শিশু হাসপাতাল, বারডেম হাসপাতাল, ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল, আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতাল। তিনি এসব প্রতিষ্ঠান স্থাপনে নিজস্ব তহবিল থেকে প্রচুর অনুদান প্রদান করে গেছেন। এই ওয়েবসাইটের কোনো লেখা বা।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“ঢাকা অঞ্চলে গৃহীত এ উদ্যোগ ও ঘটনাপ্রবাহের ক্ষেত্রে কেবল তাৎক্ষণিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে টেকসই প্রাতিষ্ঠানিক সমাধান এবং নাগরিক সুবিধার দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দেওয়াই সর্বোত্তম নীতি।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম