হাসিনা দেশে আসবে কি না সেটা সময় বলবে, এখনও সেই সময় হয়নি: পার্থ
১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে এখনও সেই সময় হয়নি বরে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
- শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে।
- তবে এখনও সেই সময় হয়নি বরে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
- তিনি বলেন, ‘২৪ এর হত্যা ও অত্যাচার এখনও বাংলাদেশের মানুষের ভুলে নেই।
আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প
ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!
শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে এখনও সেই সময় হয়নি বরে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ‘২৪ এর হত্যা ও অত্যাচার এখনও বাংলাদেশের মানুষের ভুলে নেই। আমার মনে হয় না সে দেশে ফিরে আসা বাস্তব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ থেকে পালিয়ে গেছে।
পালিয়ে যাওয়ার পর তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম নেই। তবে হাতে গোনা কয়কজন মিছিল করে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তবে অনেক চিন্তা ভাবনা করে আসবে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ব্যাপারে তাদের ক্ষমা চাইতে হবে। দোষীদের সাজা হবে।
এরপর দেশের মানুষ চাইলে তাদের রাজনীতি সুযোগ দিবে। তবে সেটা সময় বলে দিবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগে বলতো দেশে জঙ্গিতে ভরা। এখন বলে দেশে গণতন্ত্র নেই। অথচ তারা ১৭ বছর গণতন্ত্রকে ধংস করে গেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্রকে উদ্বার করেছি।
কিন্তু আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা মানায় না। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে দেশে পূজা হবে না। বাংলাদেশে আন্দন ও উৎসবের মধ্য দিয়ে পূজা হলো। তবে আমি মনে করি এখনও সেই সময় হয়নি। ২৪ এর হত্যা ও অত্যাচার এখনও মানুষ ভোলেনি। এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বিজেপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
“ঢাকা অঞ্চলে গৃহীত এ উদ্যোগ ও ঘটনাপ্রবাহের ক্ষেত্রে কেবল তাৎক্ষণিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে টেকসই প্রাতিষ্ঠানিক সমাধান এবং নাগরিক সুবিধার দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দেওয়াই সর্বোত্তম নীতি।”
বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ ও এআই কনফারেন্স
রেজিস্ট্রেশন চলছে। এখনই আপনার আসন নিশ্চিত করুন।



