বিরতি ভেঙে সিনেমার গানে মনির খান
১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

একসময় চলচ্চিত্রের গানে নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী মনির খান। মাঝে দীর্ঘ বিরতি, তবে এবার আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী।
- একসময় চলচ্চিত্রের গানে নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী মনির খান।
- মাঝে দীর্ঘ বিরতি, তবে এবার আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী।
- ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি।
আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প
ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!
একসময় চলচ্চিত্রের গানে নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী মনির খান। মাঝে দীর্ঘ বিরতি, তবে এবার আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী। ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান।
গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন মনির খান। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম।
আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ’ দীর্ঘ সংগীতজীবনে আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন মনির খান। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশের মধ্য দিয়ে অডিও অঙ্গনে আলোচনায় আসেন তিনি।
এরপর একে একে প্রকাশিত হয়েছে তার ৪২টিরও বেশি একক অ্যালবাম। দ্বৈত ও মিশ্র অ্যালবামেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী। দীর্ঘ বিরতির পর নতুন করে চলচ্চিত্রের গানে তার অংশগ্রহণ তাই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ‘আলো’ সিনেমার গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
“ঢাকা অঞ্চলে গৃহীত এ উদ্যোগ ও ঘটনাপ্রবাহের ক্ষেত্রে কেবল তাৎক্ষণিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে টেকসই প্রাতিষ্ঠানিক সমাধান এবং নাগরিক সুবিধার দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দেওয়াই সর্বোত্তম নীতি।”
বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ ও এআই কনফারেন্স
রেজিস্ট্রেশন চলছে। এখনই আপনার আসন নিশ্চিত করুন।



