জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের
১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে উগ্রপন্থি গোষ্ঠীগুলো পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
- জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
- তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে উগ্রপন্থি গোষ্ঠীগুলো পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
- বুধবার (২১ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেন জেড স্টেহট আউফ’ নামের ওই উদ্যোগের পক্ষ থেকে বার্লিন, হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে।
আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প
ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!
জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে উগ্রপন্থি গোষ্ঠীগুলো পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেন জেড স্টেহট আউফ’ নামের ওই উদ্যোগের পক্ষ থেকে বার্লিন, হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের দাবি, শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনা নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এসব ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরতেই দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। ইসরায়েলে রপ্তানির প্রতিবাদে জার্মানির অস্ত্র কারখানা অবরোধ এদিকে বিক্ষোভকে ঘিরে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর সম্ভাব্য তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন পুলিশ।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলেন, উগ্রপন্থিরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের বিক্ষোভকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে এমনটি হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিক্ষোভগুলো প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদ কি না, নাকি কেউ হ্যালোইন রাতকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে, তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। সূত্র: আনাদোলু এজেন্সি।
“প্রশাসনিক কাঠামোতে মেধার চেয়ে রাজনৈতিক পরিচয় বা আনুগত্য প্রাধান্য পেলে দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান ও সুশাসন ক্ষতিগ্রস্ত হয়। নিরপেক্ষ মূল্যায়ন ও পেশাদারিত্ব রক্ষা করা এখন রাষ্ট্রীয় আস্থার প্রধান পূর্বশর্ত।”
বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ ও এআই কনফারেন্স
রেজিস্ট্রেশন চলছে। এখনই আপনার আসন নিশ্চিত করুন।



