Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

দাম্মাম বিমানবন্দরে ফের হুতিদের হামলা, নিহত ১

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
দাম্মাম বিমানবন্দরে ফের হুতিদের হামলা, নিহত ১
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

আবারও হুতি হামলার শিকার সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এতে নিহত হয়েছেন একজন।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • আবারও হুতি হামলার শিকার সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
  • এতে নিহত হয়েছেন একজন।
  • গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

আবারও হুতি হামলার শিকার সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এতে নিহত হয়েছেন একজন। গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সশস্ত্র গোষ্ঠী হুতি সদস্যরা এ হামলা চালিয়েছে— এমন দাবি করেন সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

একইদিন সৌদির আরামকোর একটি তেলক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন ছোঁড়ে হুতিরা। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে তা ভূপাতিতের দাবি রিয়াদের। তবে, ধ্বংসাবশেষের আঘাতে দু'জন নিহত এবং দু'জন আহত হয়েছেন।

এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সম্প্রতি রাজধানী রিয়াদসহ সৌদির প্রধান বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোয় দফায় দফায় হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। পরদিন ১১ অক্টোবর বিমানবন্দরটিতে আবারও হামলা চালানো হয়। ধারাবাহিক এসব হামলায় সৌদি ভূখণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“সড়ক ও জননিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি, আইন প্রয়োগ এবং তদন্তের মাধ্যমে মূল কারণ উদঘাটন করা জরুরি। প্রতিটি প্রাণ অমূল্য, তাই কাঠামোগত দুর্বলতা দূর করাই জনস্বার্থ রক্ষার প্রধান পরীক্ষা।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম