Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

বিয়ের খরচ জোগাতে প্রেমিক জুটি বেছে নিলেন ছিনতাইয়ের পথ

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
বিয়ের খরচ জোগাতে প্রেমিক জুটি বেছে নিলেন ছিনতাইয়ের পথ
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণ–তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জানা যায়, তাঁরা প্রেমিক–প্রেমিকা, বিয়ের খরচ জোগাড় করতে এ কাণ্ড করেছেন।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • ভারতের তেলেঙ্গানা রাজ্যে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণ–তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • পরে জানা যায়, তাঁরা প্রেমিক–প্রেমিকা, বিয়ের খরচ জোগাড় করতে এ কাণ্ড করেছেন।
  • ওই যুগলের বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণ–তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জানা যায়, তাঁরা প্রেমিক–প্রেমিকা, বিয়ের খরচ জোগাড় করতে এ কাণ্ড করেছেন।

ওই যুগলের বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর।

সেদিন তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের মালকাজগিরির বনস্থলিপুরম থানা–পুলিশ ৬৫ বছর বয়সী এক মন্দিরকর্মীর প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার চেইন ছিনতাই হওয়ার অভিযোগ পায়। ওই বৃদ্ধার অভিযোগ, দুই তরুণ–তরুণী তাঁকে সাহায্য করার কথা বলে পরে তাঁর মুখ চেপে ধরে জোর করে তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন।

১৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটের দিকে ভেঙ্কটা রমনা কলোনির রাজা রাজেশ্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী আন্দুগুলা রমুলাম্মা মন্দির পরিষ্কার করছিলেন। অন্য কোনো ভক্ত না থাকায় অভিযুক্ত তরুণ–তরুণী তাঁকে তাঁদের শিকার বানান বলে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং তিন দিন পর গতকাল বুধবার সকালে বনস্থলিপুরমের কমলা নগরের একটি গয়নার দোকানের কাছ থেকে ওই যুগলকে গ্রেপ্তার করে।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“দ্বিপাক্ষিক যেকোনো সম্পর্কে জাতীয় স্বার্থ ও সার্বভৌম অগ্রাধিকারকে শীর্ষে রাখা জরুরি। বাণিজ্যিক সমতা, সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দীর্ঘমেয়াদি কার্যকর অর্থনৈতিক কূটনীতি পরিচালনা করাই বর্তমান সময়ের দাবি।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম