রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২
১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

রাজশাহী মহানগরীর কাটাখালীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
- রাজশাহী মহানগরীর কাটাখালীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
- গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মানিক ইসলাম (৪৪) ও মো. আবুল কালাম আজাদ (৪৪)।
আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প
ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!
রাজশাহী মহানগরীর কাটাখালীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মানিক ইসলাম (৪৪) ও মো. আবুল কালাম আজাদ (৪৪)। পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী দল কাটাখালী থানা-পুলিশের সহযোগিতায় এমাদপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় মানিক ইসলাম পালিয়ে যান। নাটোরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পরে গ্রেপ্তার আবুল কালামকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে এমাদপুর গ্রামে মানিকের বাড়িতে অভিযান চালায় কাটাখালী থানা-পুলিশ।
বাড়িটি তল্লাশি করে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি গোপন গুদামে একটি ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ’৯৬-র মতো আবারও বিএনপির বিরুদ্ধে জোট করেছে আ.লীগ-জামায়াত: রাশেদ খাঁন পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মানিক দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও দণ্ডবিধিতে মোট ৮টি মামলা রয়েছে।
এর মধ্যে ৪টি মাদক মামলা, ৩টি দণ্ডবিধির মামলা ও একটি অস্ত্র আইনের মামলা। অন্যদিকে, আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরএমপি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে গ্রেপ্তার আবুল কালামকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে এমাদপুর গ্রামে মানিকের বাড়িতে অভিযান চালায় কাটাখালী থানা-পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মানিক দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত।
“আইনশৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট ও সমন্বিত অভিযান জনমনে স্বস্তি আনে। তবে অভিযান পরিচালনার পাশাপাশি আইনের যথাযথ শাসন, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধের মূল উৎসমূল নির্মূলে দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক।”
বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ ও এআই কনফারেন্স
রেজিস্ট্রেশন চলছে। এখনই আপনার আসন নিশ্চিত করুন।



