Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
  • এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।
  • আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন। নিহতরা হলেন মৈকুলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রিফাত হোসেন (২০) এবং একই এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রিফাত ও যাত্রী শাহনাজের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত শাওন (২৫) নামের অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“সড়ক ও জননিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি, আইন প্রয়োগ এবং তদন্তের মাধ্যমে মূল কারণ উদঘাটন করা জরুরি। প্রতিটি প্রাণ অমূল্য, তাই কাঠামোগত দুর্বলতা দূর করাই জনস্বার্থ রক্ষার প্রধান পরীক্ষা।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম