বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

সড়কে প্রতিদিন গড়ে নিহত ৬৬, পঙ্গু ১০৪, কেন এত দুর্ঘটনা

Cholti News English Desk10/22/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
সড়কে প্রতিদিন গড়ে নিহত ৬৬, পঙ্গু ১০৪, কেন এত দুর্ঘটনা
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

চট্টগ্রামের বোয়ালখালীর জাহিদুল আলম ওমানে ছিলেন। ২০২৪ সালের আগস্টে ছুটিতে দেশে আসেন তিনি।

3 Essential Key Takeaways
  • চট্টগ্রামের বোয়ালখালীর জাহিদুল আলম ওমানে ছিলেন।
  • ২০২৪ সালের আগস্টে ছুটিতে দেশে আসেন তিনি।
  • ৪ সেপ্টেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর হাত–পা ভেঙে যায়।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

চট্টগ্রামের বোয়ালখালীর জাহিদুল আলম ওমানে ছিলেন। ২০২৪ সালের আগস্টে ছুটিতে দেশে আসেন তিনি। ৪ সেপ্টেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর হাত–পা ভেঙে যায়। মুখের চোয়াল ক্ষতিগ্রস্ত হয়, দাঁত ভাঙে তিনটি। মাথায়ও গুরুতর আঘাত পান। চট্টগ্রাম মেডিকেল কলেজ, এরপর চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসা নেন।

জীবন বাঁচানো সম্ভব হলেও পঙ্গুত্ব এড়াতে পারেননি তিনি। ২৮ বছর বয়সী জাহিদুল এখন ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসা নিচ্ছেন। গত মঙ্গলবার বেঙ্গালুরু থেকে ফোনে তিনি প্রকাশিত হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। দেশের ৬৪টি জেলায় পরিচালিত জরিপে ৪ লাখ ৪২ হাজার ৯৯৮ জনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপে এসেছে, দেশে সব ধরনের আঘাতজনিত মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। আর প্রাণঘাতী নয়, এমন আঘাতের কারণগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনা তৃতীয় অবস্থানে রয়েছে।

এ বাস্তবতায় আজ ২২ অক্টোবর দেশে পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। ’ এবার দিবসটি উপলক্ষে মূল আয়োজন আজ হচ্ছে না। দুর্গাপূজার ছুটির কারণে ২৮ অক্টোবর আনুষ্ঠানিকতা পালন করা হবে। সড়ক দুর্ঘটনার আরেকজন ভুক্তভোগী নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. সজীব। তিনি ২০২১ সালে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন।

বাঁ পা ভেঙে যায়, শরীরের নানা স্থানে আঘাত পান তিনি। প্রায় ৩৩ দিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। অস্ত্রোপচার করা হয়। এখনো হাঁটাচলা স্বাভাবিক হয়নি। সজীব মঙ্গলবার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার আগে তিনি কারখানায় চাকরি করতেন। দুর্ঘটনার পর প্রায় তিন বছর কাজ করতে পারেননি। এখন একটি চায়ের দোকান দিয়ে কোনোরকমে দিন পার করছেন।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: