বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল

Cholti News English Desk10/22/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

মাগুরায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেন এর হত্যকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিরাট মিছিল বের করা হয়।

3 Essential Key Takeaways
  • মাগুরায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেন এর হত্যকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিরাট মিছিল বের করা হয়।
  • এরপর সরকারী কলেজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

মাগুরায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেন এর হত্যকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিরাট মিছিল বের করা হয়। এরপর সরকারী কলেজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ। এদিকে পৗর  যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেনের হত্যার ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহতের স্ত্রী শারমীন নাহার বাদী হয়ে মাগুরা সদর থানায় অঞ্জাত আসামীদের নামে একটি হত্যা মামলাটি দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় এক নারীসহ ২ জনকে আটক করেছে। গতকাল বুধবার বিকালে পারনান্দয়িালী ব্যাপারীপাড়া মসজিদ প্রাঙ্গনে পৗর  যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মাগুরা -১ আসনের এম পি মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষষ প্রশাসক আলী আহমেদ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভেকেট মিথুন রায় চৌধুরী প্রমুখ সহ কয়েক হাজার শোকার্ত মানুষ অংশ নেন। পরে তাকে দাফন করা হয়।

নিহতের স্ত্রী দুই নবারক কন্য্ সন্তানকে নিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন। গতকার বুধবার সকাল ৬টার দিকে  যুবদল নেতা শাকের হোসেন মাগুরার পারনান্দুয়ালী পৌর বাসটার্মিনালে একটি পরিবহন কাউন্টার পরিচালনা করতেন। প্রতিদিনের মতো সকালে তিনি সেখানে যান। সেখানে তাকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রথমে তার ষ্টোক জনিত মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হলেও পরবতীতেতে দেখা যায় তার মাথার পিছনে ছিদ্র রয়েছে।

ধারনা তরা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে ময়না তদৗল্প অনুষ্ঠিত হয়। নিহতের স্বজন ও সহকর্মরা দোষীদের শান্তির দাবী জানিয়েছেন। মৃত মাগুরা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেন (৩৬) সে মাগুরা পৌর এরাকার পারনান্দুআলী গ্রামের মৃত কুতুকউদ্দিনের ছেলে। মাগুরা সদর থানার অফিসার্স ইন চার্জ মো: আব্দল্লাহ আল মামুন জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় অঞ্জাত আসামীদের নামে একটি হত্যা মামলাটি দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় এক মহিলা সহস ২ জনকে আটক করেছে।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: