বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

জার্মানির বাভারিয়ায় হিটলারের ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ আগুন, সন্দেহভাজন আটক

Cholti News English Desk10/24/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
জার্মানির বাভারিয়ায় হিটলারের ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ আগুন, সন্দেহভাজন আটক
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

জার্মানির বাভারিয়া রাজ্যে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ঐতিহাসিক পাহাড়ি অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

3 Essential Key Takeaways
  • জার্মানির বাভারিয়া রাজ্যে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ঐতিহাসিক পাহাড়ি অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
  • শনিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

জার্মানির বাভারিয়া রাজ্যে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ঐতিহাসিক পাহাড়ি অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

তবে আগুন লাগার কারণ এবং এর সঙ্গে আটক ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর), স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে, ট্রাউনস্টাইনের জরুরি সেবাকেন্দ্রে ভবনটিতে আগুন লাগার খবর পৌঁছায়। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবনটিকে আগুনে পুরোপুরি ঘেরা অবস্থায় দেখতে পান।

পুলিশ জানিয়েছে, দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে আগুন নেভানোর কাজে বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। শনিবার স্থানীয় সময় ভোরেও আগুন জ্বলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২শ' জন জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 'ঈগলস নেস্ট' নামে পরিচিত স্থাপনাটির আনুষ্ঠানিক নাম কেলস্টাইনহাউস। জার্মানির বের্শটেসগাডেন শহরের ওপরে আল্পস পর্বতমালার একটি পাহাড়চূড়ায় অবস্থিত ভবনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ও তার ঘনিষ্ঠ সহযোগীদের ব্যবহৃত একাধিক স্থাপনার একটি ছিল।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: