ইরান যুদ্ধ এখনই শেষ করতে পারি, তবে স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প
1-Click Audio Report (Universal Voice)

যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধ চাইলে এখনই শেষ করা সম্ভব, তবে এর ফলাফল যেন দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়টি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনি জনসভায় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধ চাইলে এখনই শেষ করা সম্ভব, তবে এর ফলাফল যেন দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়টি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন।
- স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনি জনসভায় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
National Investment & Sovereign Savings Bond Scheme
Secure high guaranteed yields backed by official treasury securities.
যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধ চাইলে এখনই শেষ করা সম্ভব, তবে এর ফলাফল যেন দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়টি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনি জনসভায় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ট্রাম্প দাবি করেন, সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানকে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র।
তেহরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও হুংকার দেন তিনি। এ সময় হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের কথা উল্লেখ করে ট্রাম্প সেটির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা বলেন। তিনি বলেন, আমরা তো মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছি, তাহলে হরমুজ প্রণালির নাম কেন বদলাতে পারব না। ইরানে নতুন হামলার পরিকল্পনা করেন নেতানিয়াহু, ভেস্তে দেন ট্রাম্প এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পরিকল্পনা তৈরি করেছে মার্কিন ও ইসরায়েলি সেনাবাহিনী।
তবে ট্রাম্প এই হামলায় অনুমোদন দেবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। চলতি বছর বড় ধরনের সংঘাতে জড়ানোর পরিকল্পনা তিনি বারবার নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসন এমন কোনো সামরিক পরিকল্পনা থাকতেও পারে বা নাও থাকতে পারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয়। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও প্রণালিতে চলাচল সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন জটিলতার কারণে তা বর্তমানে স্থবির হয়ে আছে। সূত্র: আনাদোলু্ এজেন্সি। এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পরিকল্পনা তৈরি করেছে মার্কিন ও ইসরায়েলি সেনাবাহিনী।
“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”
Digital Innovation Summit 2026
Join South Asia's leading tech and AI entrepreneurship summit.
