বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই

Cholti News English Desk10/24/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

দিল্লি বিমানবন্দরে তাঁকে তিন ঘণ্টা আটকে রাখার নেপথ্য কারণ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ভোটের আগে রাজনীতিতে অন্য মাত্রা জুড়লেন। গতকাল শুক্রবার রাজ্য বিধানসভায় তিনি জানালেন, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে অহেতুক আটকে রাখা হয়।

3 Essential Key Takeaways
  • দিল্লি বিমানবন্দরে তাঁকে তিন ঘণ্টা আটকে রাখার নেপথ্য কারণ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ভোটের আগে রাজনীতিতে অন্য মাত্রা জুড়লেন।
  • গতকাল শুক্রবার রাজ্য বিধানসভায় তিনি জানালেন, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে অহেতুক আটকে রাখা হয়।
  • জিনিসপত্র তল্লাশি করা হয় এবং ৫০ হাজার রুপি জরিমানার চালান কাটা হয়।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

দিল্লি বিমানবন্দরে তাঁকে তিন ঘণ্টা আটকে রাখার নেপথ্য কারণ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ভোটের আগে রাজনীতিতে অন্য মাত্রা জুড়লেন। গতকাল শুক্রবার রাজ্য বিধানসভায় তিনি জানালেন, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে অহেতুক আটকে রাখা হয়। জিনিসপত্র তল্লাশি করা হয় এবং ৫০ হাজার রুপি জরিমানার চালান কাটা হয়। এ কাজের নেপথ্যে ছিলেন যিনি, তিনি এ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভাই মণীশ কুমার। মানের অভিযোগ, এটাই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কায়দা। মণীশ কুমারের পরিচয় জানিয়ে তিনি বলেন, ‘উনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (আইআরএস) কর্মকর্তা, দিল্লি শুল্ক বিভাগের ভারপ্রাপ্ত।

পাঞ্জাবের ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ও সিইসি জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে এক প্রস্তাব শুক্রবার পাঞ্জাব বিধানসভায় গৃহীত হয়। এ নিয়ে আলোচনার সময় অনেক সদস্য সিইসির পদত্যাগ দাবি করেন। প্রস্তাব পাস হওয়ার সময় কংগ্রেস, শিরোমনি অকালি দল ও বিজেপি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন না। ওই প্রস্তাব নিয়ে আলোচনার সময়ই মুখ্যমন্ত্রী মান দিল্লি বিমানবন্দরে তাঁকে ‘হেনস্তার’ বিষয়টির অবতারণা করে মণীশ কুমারের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘শুল্ক বিভাগের কর্মীরা বারবার বলতে থাকেন, আমার জিনিসপত্র তল্লাশি করা হবে। তল্লাশি শেষে কিছুই না পাওয়ায় তাঁরা আমাকে যেতে দেন।

যখন বেরোচ্ছি, তখনই সেই কর্মকর্তারা আবার এসে বলেন, ওপর মহল থেকে তাঁদের ওপর খুব চাপ রয়েছে। একটা চালান কাটতেই হবে। তারপর তাঁরা ৫০ হাজার রুপি জরিমানা ধার্য করেন। এ সময়েই বিজেপির উদ্দেশে মান বলেন, ‘এভাবেই ওরা প্রতিশোধ নেয়। দিল্লি এয়ারপোর্টের শুল্ক কর্মকর্তা কে। তাঁর নাম মণীশ কুমার।

তিনি এ দেশের সিইসি জ্ঞানেশ কুমারের ভাই। এ অভিযোগের কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি তীব্র প্রতিবাদ জানায়। দলের রাজ্য সাধারণ সম্পাদক অনিল সারিন বলেন, ‘এসব কথা বলে মুখ্যমন্ত্রী তাঁর দায়ভার এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীর বরং জানানো উচিত কী কারণে শুল্ক বিভাগ তাঁকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে। জরিমানার সেই কাগজ প্রকাশ্যে আনলেই বোঝা যাবে। সাহস থাকলে মুখ্যমন্ত্রী তা করুন।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: