বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

ছাত্রকে কক্ষে ডেকে টেপাতেন হাত-পা, যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

Cholti News English Desk10/23/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
ছাত্রকে কক্ষে ডেকে টেপাতেন হাত-পা, যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

3 Essential Key Takeaways
  • সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তার হওয়া মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থী মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র হিসেবে বোর্ডিংয়ে থাকত। অভিযুক্ত প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসতেন এবং রাজি না হলে মারধর ও নানাভাবে হয়রানি করতেন।

এমনকি কয়েক দিন ধরে গভীর রাতে শিক্ষক নিজের কক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপাতেন। গত ২১ অক্টোবর সকালে বোর্ডিংয়ের চাল-ডাল রান্নাঘরে পৌঁছে দেওয়ার পথে ওই শিক্ষার্থীকে প্রধান শিক্ষক নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। সে সময় ভুক্তভোগী চিৎকার করতে চাইলে শিক্ষক তার মুখ চেপে ধরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।

পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী তার বাবা-মাকে পুরো বিষয়টি খুলে বলে। অসুস্থ বোধ করায় পরিবারের পক্ষ থেকে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, মামলা দায়েরের পর তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মাত্র তিন ঘণ্টার অভিযানে সাতক্ষীরার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: