বাংলায় পড়ুন
Reader Tools:
National📍 dhaka

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য

Cholti News English Desk10/24/2026
2 min read10 views
AI Neural Voice Audio

1-Click Audio Report (Universal Voice)

00:00Google Cloud Neural Audio00:00
নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
Full View
Photo: Archive • Cholti News Special Coverage
Executive Briefing & Key Context

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানির মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক সাইবার নিরাপত্তা সংকট, তীব্র গরম, খরা ও দাবানলের অভিজ্ঞতার পর শুক্রবার (২৩ অক্টোবর) এ পরামর্শ দেওয়া হয়।

3 Essential Key Takeaways
  • জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানির মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার।
  • সাম্প্রতিক সাইবার নিরাপত্তা সংকট, তীব্র গরম, খরা ও দাবানলের অভিজ্ঞতার পর শুক্রবার (২৩ অক্টোবর) এ পরামর্শ দেওয়া হয়।
  • বুধবার পিএইচপি প্রোগ্রামের নিরাপত্তা ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রযুক্তিব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়েছে।
SPONSORED PARTNERNational Savings Bureau

National Investment & Sovereign Savings Bond Scheme

Secure high guaranteed yields backed by official treasury securities.

Learn More

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানির মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক সাইবার নিরাপত্তা সংকট, তীব্র গরম, খরা ও দাবানলের অভিজ্ঞতার পর শুক্রবার (২৩ অক্টোবর) এ পরামর্শ দেওয়া হয়। বুধবার পিএইচপি প্রোগ্রামের নিরাপত্তা ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রযুক্তিব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়েছে।

ওই ত্রুটির কারণে কিছু অনলাইন সেবা বন্ধ হয়ে যায়। পাশাপাশি শুরু হয় লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সাইবার নিরাপত্তা সংকট হিসেবে ঘটনাটিকে দেখা হচ্ছে।

যুক্তরাজ্য সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ কর্মসূচির আওতায় ঘরে অন্তত তিন দিনের বোতলজাত পানি ও দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দাবানল মোকাবিলায় সরকারের উদ্যোগ নিয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, অতীতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্যকে প্রায়ই পিছিয়ে থেকে কাজ করতে হয়েছে। এখন থেকে আরও আগাম প্রস্তুতি নিতে হবে।

এদিকে দাবানল মোকাবিলায় সামরিক উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনাসহ নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সরকার। প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করা সহজ হওয়ায় এ ধরনের সাইবার হামলার ঘটনা আরও বাড়তে পারে। শত্রুভাবাপন্ন রাষ্ট্র, সংঘবদ্ধ অপরাধী চক্র ও জলবায়ু পরিবর্তন থেকেও ঝুঁকি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তার জীবদ্দশায় যুক্তরাজ্য বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে। গত বছর ইউরোপীয় কমিশনও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের খাবার, পানি, নগদ অর্থ ও পাওয়ার ব্যাংকসহ ৭২ ঘণ্টার জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছিল।

Cholti News Perspective • Neutral AI Analysis

“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”

Compiled, verified, and edited under Cholti News Editorial Guidelines.
SHARE THIS STORY: