ইথিওপিয়ায় সংঘর্ষে নিহত ৯, কেনিয়ায় পালিয়েছে ২ হাজারের বেশি মানুষ
1-Click Audio Report (Universal Voice)

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সহিংসতা থেকে বাঁচতে প্রতিবেশী কেনিয়ায় পালিয়ে গেছে ২ হাজারের বেশি মানুষ।
- ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
- সহিংসতা থেকে বাঁচতে প্রতিবেশী কেনিয়ায় পালিয়ে গেছে ২ হাজারের বেশি মানুষ।
- শুক্রবার (২৩ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
National Investment & Sovereign Savings Bond Scheme
Secure high guaranteed yields backed by official treasury securities.
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সহিংসতা থেকে বাঁচতে প্রতিবেশী কেনিয়ায় পালিয়ে গেছে ২ হাজারের বেশি মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কেনিয়ার মারসাবিত কাউন্টির কমিশনার স্ট্যানলি কামান্দে জানান, বুধবার ইথিওপিয়া সীমান্তের ওপারে সশস্ত্র সংঘর্ষ শুরু হলে হাজারো মানুষ সীমান্ত পেরিয়ে কেনিয়ার মোয়ালে শহরে আশ্রয় নেন। সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের অধীনে থাকা একটি এলাকায় সোমালি আঞ্চলিক সরকারের পতাকা প্রদর্শন নিয়ে উত্তেজনা থেকে ওরোমো ও সোমালি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, এখানে সোমালি জনগোষ্ঠী বলতে ইথিওপিয়ার একটি জাতিগোষ্ঠীকে বোঝানো হয়েছে; প্রতিবেশী দেশ সোমালিয়ার নাগরিকদের নয়। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে কেনিয়ার মোয়ালে শহরের এক নারীও আহত হয়েছেন বলে জানা গেছে।
তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে বাস্তুচ্যুত মানুষদের সহায়তায় কাজ শুরু করেছে কেনিয়া রেড ক্রস। সংস্থাটি প্রথম পর্যায়ে ১ হাজার পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়েছে। তাদের জন্য অস্থায়ী আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই সংঘর্ষে আরও মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি দুই দেশের সীমান্ত বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
“In evaluating developments in Dhaka, institutional accountability and long-term public welfare must remain the guiding benchmarks for sustainable progress.”
Digital Innovation Summit 2026
Join South Asia's leading tech and AI entrepreneurship summit.
