
দেশে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি তৈরির অনুমোদন পেল রানার
চীনের শীর্ষস্থানীয় অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বাংলাদেশে অ্যাসেম্বল ও উৎপাদনের নীতিগত অনুমোদন লাভ করেছে রানার অটোমোবাইলস। এ প্রকল্পের আওতায় স্থানীয় শিল্প সক্ষমতা বৃদ্ধি ও সবুজ জ্বালানিভিত্তিক পরিবহন প্রযুক্তির প্রসারে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।






