ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না: মহসিন রেজাই
১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা করতে তেহরান সফরে থাকা পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দেশ থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাবে না তেহরান। পাশাপাশি তিনি জানান, ইরানের দেওয়া শর্ত পূরণ এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা শুরু হবে না।
- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা করতে তেহরান সফরে থাকা পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দেশ থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাবে না তেহরান।
- পাশাপাশি তিনি জানান, ইরানের দেওয়া শর্ত পূরণ এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা শুরু হবে না।
- পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে সঙ্গে নিয়ে গত জুন মাসের পর পঞ্চমবারের মতো ইরান সফরে যাওয়া সেনাপ্রধান অসীম মুনীর মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন।
আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প
ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা করতে তেহরান সফরে থাকা পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দেশ থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাবে না তেহরান। পাশাপাশি তিনি জানান, ইরানের দেওয়া শর্ত পূরণ এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা শুরু হবে না।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে সঙ্গে নিয়ে গত জুন মাসের পর পঞ্চমবারের মতো ইরান সফরে যাওয়া সেনাপ্রধান অসীম মুনীর মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানি নেতৃবৃন্দ ওয়াশিংটনের ওপর অনাস্থার কথা উল্লেখ করে জানান, জুন মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছিল, ফলে তাদের সাতটি শর্ত না মানা পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়।
ইরানের দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে সমুদ্রবন্দরের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা। বিপরীতে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি জানাচ্ছে এবং প্রয়োজনে বৃহত্তম অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের হুমকিও বিবেচনা করছে।
আট মাস ধরে চলতে থাকা এই মার্কিন-ইরান সংঘাত নিরসনে গত জুনে একটি যুদ্ধবিরতি কাঠামো তৈরি হলেও প্রণালীতে নৌচলাচল ও পারমাণবিক কর্মসূচির মতো বিষয়গুলোতে সমঝোতা না হওয়ায় তা ভেস্তে যায়। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত এড়াতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। সূত্র: হিন্দুস্তান টাইমস।
“আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সংঘাত ও অর্থনৈতিক অবরোধ পরিহার করে টেকসই কূটনৈতিক সংলাপের বিকল্প নেই। বেসামরিক জনগণের জানমাল রক্ষা ও অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করাই বৈশ্বিক সম্প্রদায়ের সর্বোচ্চ দায়িত্ব।”
বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ ও এআই কনফারেন্স
রেজিস্ট্রেশন চলছে। এখনই আপনার আসন নিশ্চিত করুন।



