Read in English
পাঠক সুবিধা:
জাতীয়ঢাকা

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে জরিমানা

চলতি ডেস্কআজ
১০ বার পঠিতপড়ার সময়: ২ মিনিট
এআই নিউরাল অডিও সংবাদ

১-ক্লিকে সম্পূর্ণ খবর শুনুন (অনলাইন অডিও)

০০:০০গুগল নিউরাল অডিও ভয়েস০০:০০
দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে জরিমানা
পূর্ণাঙ্গ ভিউ
ছবি: সংগৃহীত • চলতি নিউজ স্পেশাল কাভারেজ
একনজরে মূল বিষয় ও সারসংক্ষেপ

ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। একইসঙ্গে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে তাকে।

গুরুত্বপূর্ণ ৩টি তথ্য
  • ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)।
  • একইসঙ্গে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে তাকে।
  • পাশাপাশি এ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
বিজ্ঞাপনটেক একাডেমি বাংলাদেশ

আধুনিক ফুল-স্ট্যাক ও এআই ডেভেলপমেন্ট বুটক্যাম্প

ঘরে বসেই ক্যারিয়ার গড়ুন বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সীমিত আসন!

ভর্তি হতে ক্লিক করুন

ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। একইসঙ্গে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি এ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আম আদমি পার্টি এটিকে কেন্দ্রের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করলেও কাস্টমস কর্তৃপক্ষ ও বিজেপি আইন লঙ্ঘনের কথা জানিয়েছে। আম আদমি পার্টির পাঞ্জাব শাখার মিডিয়া ইনচার্জ বলতেজ পান্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান ও হেনস্তা করা হয়েছে।

কেন্দ্র সরকারের সম্মতি না থাকায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অনুমতি নিয়ে প্যারিসে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উৎসবে পাঞ্জাবের পণ্য প্রদর্শন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলে দাবি করেন পান্নু। আপ মুখপাত্রের অভিযোগ, আদালতের উপযুক্ত প্রোটোকল দেওয়ার নির্দেশনা সত্ত্বেও প্যারিসে নিযুক্ত ভারতীয় কনসাল জেনারেল মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাননি। দেশে ফেরার পরও ট্রাভেল ব্যাগের তদারকির অজুহাতে তাকে তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয় এবং গাড়ি চড়ে যাওয়ার মুহূর্তে ওপর মহলের চাপে ৫০ হাজার রুপির চালান ধরা দেওয়া হয়।

এদিকে এ ঘটনার তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের ‘ঔদ্ধত্য’ নিয়ে প্রশ্ন তোলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। অপরদিকে, দিল্লি বিমানবন্দর কাস্টমস বিভাগের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুখ্যমন্ত্রী ও তার সঙ্গীদের লাগেজে ঘোষণা না করা কিছু জিনিসপত্র থাকায় নিয়ম অনুযায়ী ৫০ হাজার রুপির কাস্টমস ডিউটি বা শুল্ক আরোপ করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিরোধী শিরোমণি আকালি দলের (এসএডি) সাধারণ সম্পাদক বিক্রম সিং মজিথিয়া দাবি করেন, নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত লাগেজ বা অর্থ বহনের সুনির্দিষ্ট অভিযোগে মুখ্যমন্ত্রী ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পদমর্যাদার কথা বিবেচনা করে তাকে ছাড় দেওয়া হলেও আইন ভঙ্গের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

চলতি নিউজ দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ • নিরপেক্ষ এআই মতামত

“দ্বিপাক্ষিক যেকোনো সম্পর্কে জাতীয় স্বার্থ ও সার্বভৌম অগ্রাধিকারকে শীর্ষে রাখা জরুরি। বাণিজ্যিক সমতা, সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দীর্ঘমেয়াদি কার্যকর অর্থনৈতিক কূটনীতি পরিচালনা করাই বর্তমান সময়ের দাবি।”

প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রকাশিত।
চলতি ডিজিটাল নিউজরুম